ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

নারী জঙ্গি মর্জিনা ‘আতিয়া ভিলাতে’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • ৩২২ বার

চট্টগ্রাম ও ঢাকায় সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানের পর সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশ বলছে ওই বাড়িতে নারী জঙ্গি মর্জিনা সহ একাধিক জঙ্গি রয়েছে। মর্জিনা একজন নারীর নাম। এই নামের কোড ব্যবহার করে সিলেটে অবস্থান করছে জঙ্গিরা। ফলে মর্জিনার খোঁজে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এমনটি নিশ্চিত করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা-চট্টগ্রামের ওই অভিযানের পর আটককৃত বিভিন্ন জঙ্গিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ি এলাকার ৫ তলা বাড়িটি ঘিরে রাখে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

এরপর ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় তারা। শুক্রবার ভোর রাতে ভেতরে থাকা জঙ্গিরা গ্রেনেড চার্জ করে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়।

সকাল সোয়া ১০টায় সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, আমরা জঙ্গিদের অবস্থান নিশ্চিত হতে পেরেছি। ভবনের বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা জঙ্গিদের আত্মসমর্পন করার চেষ্টা চালাচ্ছি।

দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত পাঁচতলা ও চার তলা বিশিষ্ট দুটি ভবনের নাম আতিয়া মহল।

নগরীর আতিয়া ট্রেভেলস্ এর স্বত্বাধিকারী দক্ষিণ সুরমার শিববাড়ির বান্দরঘাট (বন্দরঘাট)’র বাসিন্দা উস্তার মিয়া।

গত জানুয়ারি মাসে প্রাণ কোম্পানির অডিট অফিসার পরিচয়ে কাওসার আহমদ ও মর্জিনা বেগম ওই বাড়ি ভাড়া নেন বলে জানিয়েছেন বাড়ির মালিক উস্তার মিয়া।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের পর পাওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অনুসন্ধান ও তল্লাশি চালানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাতে সন্দেহজনক বাড়িটির সন্ধান মেলে। বাড়ির মালিকের কাছ থেকে ভাড়াটেদের তথ্য নেয় পুলিশ। পুলিশ নিশ্চিত হয়, বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে। এরপর বাড়িটি ঘিরে ফেলা হয়। একপর্যায়ে বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পরে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

নারী জঙ্গি মর্জিনা ‘আতিয়া ভিলাতে’

আপডেট টাইম : ০৭:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭