ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

ইনুকে ফের সুরঞ্জিতের খোঁচা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০১৫
  • ৮২৬ বার
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও সমালোচনা করলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
খালেদা জিয়া আগামী ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সম্প্রতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আগামী ২০১৯ সালের নির্বাচনে কোন রাজনৈতিক দলের নেতা অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না তা ঠিক করবে দেশের সংবিধান, নির্বাচন কমিশন ও আদালত। এখানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বললেন না অন্য কেউ বললেন তাতে কিছু আসে যায় না।”
মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।
সুরঞ্জিত বলেন, “বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে বিকৃত রূপ নিয়ে এসেছেন। তার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি জামায়াতকে নিয়ে জঙ্গিবাদের রাজনীতি করছেন। ভবিষ্যতে এমন রাজনীতি দেশের মানুষ আশা করে না। আমি তাকে (খালেদা) জঙ্গিবাদের রাজনীতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি।”
প্রসঙ্গত, সোমবারও জাতীয় সংসদের অধিবেশনে তথ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন সুরঞ্জিত। তিনি বলেন, “মাননীয় মন্ত্রীরা আপনারা যে দলেরই হোক না কেন, মন্ত্রী হয়ে সংসদে যখন বলেন, তখন তার দায়-দায়িত্ব তো প্রধানমন্ত্রীকেও নিতে হয়। এটা চিন্তা ভাবনা করবেন, যাতে আমরা বিব্রত না হই।”
ইনুর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “এই প্রজাতন্ত্রে আমি নির্বাচন করতে পারব, কি পারব না, কবে করব, কি করব না- এই সিদ্ধান্ত তো সংসদ দেবে না। তার জন্য আদালত আছে, উচ্চতর আদালত আছে, তার জন্য নির্বাচন কমিশন আছে, তার জন্য সংবিধান আছে।”
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

ইনুকে ফের সুরঞ্জিতের খোঁচা

আপডেট টাইম : ০৫:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০১৫