ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন জুলাই শহীদ পরিবার-আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্বোধন কবে, জানালেন গৃহায়ন প্রতিমন্ত্রী ৭১-এর মতো ২৪ যেন হারিয়ে না যায়: জামায়াত আমির জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে চলতো শেখ হাসিনার শেষ মুহূর্তের যোগাযোগ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক

ফেইসবুকের কাছে বাংলাদেশের জন্য ডেস্ক চাইবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
  • ৩৯১ বার

ফেইসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের জন্য আলাদা ডেস্ক খোলার অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩০ মার্চ সিঙ্গাপুরে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠেয় সভায় এ প্রস্তাব দেয়া হবে। ওই ডেস্ক থেকে বাংলাদেশের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব পর্যালোচনা করে দেখা হবে।
প্রতিমন্ত্রী বলেন, যেহেতু ফেইসবুক সারা বিশ্বে চলে, তাই বাংলাদেশসহ অন্যান্য দেশের জন্য যাতে আলাদা আলাদা ডেস্ক রাখা হয় সে অনুরোধ জানানো হবে। এর উদ্দেশ্য হচ্ছে নিজ নিজ দেশের সংস্কৃতির ওপর ভিত্তি করে সমস্যার সমাধান করা।
তারানা হালিম বলেন, ফেইসবুক ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন বিষয়ে প্রতিকার সংক্রান্ত সহযোগিতা চাওয়া হবে। তদন্ত চলছে এমন সব মামলার বিষয়ে তথ্য চাইবো।
তিনি বলেন, ফেইসবুকে ভেরিফিকেশনের যে নীতি আছে, তা যেন কঠোরভাবে বাস্তবায়ন ও মনিটরিং করা হয় তারও প্রস্তাব করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন

ফেইসবুকের কাছে বাংলাদেশের জন্য ডেস্ক চাইবে সরকার

আপডেট টাইম : ১১:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭