ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দুটি বই লিখে ওবামা দম্পতি পাচ্ছেন ৫০০ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭
  • ৪৭৬ বার

ক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামা নতুন বই লিখছেন। হোয়াইট হাউসে তাদের স্মৃতিকথা স্থান পাবে পৃথক দুটি বইয়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ প্রকাশনা কোম্পানি পেঙ্গুইন র‌্যানডম হাউসের সঙ্গে ওবামা দম্পতির ৬ কোটি ডলারের (৪৮০ কোটি টাকা) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।

প্রেসিডেন্টের স্মৃতিকথার জন্য এটা একটা রেকর্ড অর্থ। পেঙ্গুইন হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বারাক ওবামা এবং মিশেল ওবামার দুটি বই বিশ্বব্যাপী প্রকাশের অধিকার পেয়েছে কোম্পানি।

তবে বইয়ের শিরোনাম কী হবে, এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

এর আগে ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ এবং ‘অডাসিটি অব হোপ’ নামে দুটি বই লিখেছেন ওবামা। তার এই দুটি বই-ই আন্তর্জাতিক বেস্ট সেলার।

এছাড়া ‘আমেরিকান গ্রোন’ নামে খাদ্য ও বাগান করা বিষয়ে একটি বই আছে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার।

পেঙ্গুইনের নির্বাহী প্রধান মার্কাস দোহলে বলেন, ‘তাদের কথা এবং নেতৃত্ব দিয়ে তারা বিশ্বকে পাল্টে দিয়েছেন। প্রতিদিন পেঙ্গুইন র‌্যানডম হাউস থেকে আমরা যা প্রকাশ করি, তার মাধ্যমেও তাই করার চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রেসিডেন্ট এবং মিসেস ওবামার বই বৈশ্বিক পর্যায়ে প্রকাশে তাদের সঙ্গে কাজ করতে আন্তরিকভাবে আগ্রহী।’ ওবামা দম্পতির এ চুক্তি সম্পাদনে মধ্যস্ততা করেছেন ওয়াশিংটনের খ্যাতনামা আইনজীবী রবার্ট বার্নেট।

চুক্তি অনুসারে ওবামা দম্পতির লেখা বইয়ের ১০ লাখ কপি দাতব্য সংস্থা ফার্স্ট বুকে দান করা হবে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন দায়িত্ব পালন শেষে ২০০৪ সালে ‘মাই লাইফ’ নামের একটি স্মৃতিকথা লিখে পেয়েছিলেন দেড় কোটি ডলার। আর ওবামার পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশ ‘ডিসিশন পয়েন্টস’ নামের বই লিখে আদায় করতে পেরেছিলেন ১ কোটি ডলার। আমেরিকার সমসাময়িক রাজনীতিকদের তুলনায় ওবামা ও মিশেলের জনসমর্থন অনেক বেশি বলে জনমত জরিপে দেখা যায়। – গার্ডিয়ান, এএফপি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দুটি বই লিখে ওবামা দম্পতি পাচ্ছেন ৫০০ কোটি টাকা

আপডেট টাইম : ১২:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭