ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সুন্দরী দুই যুবতীকে দিয়ে সৎভাইকে হত্যা করলেন কিম জং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৮৬ বার

এবার সত্‍ভাইকে হত্যা করলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উন। মালয়েশিয়ায় তাকে বিষাক্ত ছুচ বিঁধিয়ে খুন করলেন কিমের পাঠানো দুই মহিলা এজেন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

কুয়ালালামপুর বিমানবন্দরে খুন হলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের সত্‍ভাই কিম জং-নাম। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাকে বিষাক্ত ছুচ ফুটিয়ে হত্যা করা হয়েছে। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে

ট্যাক্সিতে উঠে চম্পট দেয় দুই মহিলা খুনি। অন্যদিকে মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গত ২০১৩ সালে কিমের নির্দেশে কার্যকর করা হয় তার কাকা জ্যাং সং-থায়েকের মৃত্যুদণ্ড। বিপদ আঁচ করে প্রাণ বাঁচাতে এরপরেই মালয়েশিয়ায় গা-ঢাকা দেন তার সৎ ভাই কিম জং-নাম। কিন্তু তারপর অবৈধ ভিসা নিয়ে জাপানে ঢুকতে গিয়ে দুই মহিলা ও একটি শিশুর সঙ্গে গ্রেপ্তার হন তিনি। তবে জেরাই তিনি জানান, ডিজনিল্যান্ড দেখতেই জাপান সফরে গিয়েছিলেন।

প্রসঙ্গত, কিম জং-নামের বাবা উত্তর কোরিয়ার প্রয়াত শাসক কিম জং-ইল এবং তার মা অভিনেত্রী সুং-হায়ে-রিম। উত্তর কোরিয়ার একদা জনপ্রিয় এই অভিনেত্রী জন্মসূত্রে দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন। মস্কোয় তিনি মারা যান। মনে করা হচ্ছে, সিংহাসনের কোনও দাবিদার না রাখতেই মহিলা এজেন্ট দিয়ে সত্‍ভাইকে হত্যা করেছেন উত্তর কোরিয়ার খ্যাপা প্রেসিডেন্ট কিম জং-উন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সুন্দরী দুই যুবতীকে দিয়ে সৎভাইকে হত্যা করলেন কিম জং

আপডেট টাইম : ০৯:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭