ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সরল ও নিষ্পাপ চেহারার কে এই যুবতী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৭২ বার

অপরিচিত এই মেয়েটি কার। সরল, নিষ্পাপ চেহারার যুবতীটি কথা বলতে পারছে না, বলতে পারছে না নাম-ঠিকানা কিছুই। পুলিশের ধারণা, মেয়েটিকে নেশাজাতীয় কোনো দ্রব্য খাইয়ে অচেতন করা হয়েছে। সাতক্ষীরা-শ্যামনগরের যাত্রীবাহী এক বাস থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ৮টায় সাতক্ষীরা থেকে শ্যামনগরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসে ছিল মেয়েটি। পাশের ছিটে ছিলেন শ্যামনগরের ইসমাইলপুর এলাকার রব্বানী ব্যাপারির স্ত্রী সাবেক মহিলা ইউপি

সদস্য সুফিয়া বেগম। শ্যামনগর গাড়ি পৌঁছানোর পর মেয়েটি কান্নাকাটি করতে থাকে। নাম-পরিচয় কিছুই বলতে পারছে না সে। পরবর্তীতে সাবেক মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যান।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মেয়েটিকে নেয়া হয় শ্যামনগর থানায়। বতর্মানে মেয়েটি সেখানেই আছে। শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোস্তাফিজুর বলেন, ধারণা করা হচ্ছে মেয়েটিকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করা হয়েছে। নাম-পরিচয় কিছুই বলতে পারছে না মেয়েটি। থানায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে উপজালানির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সমাজসেবা অফিসারকে জানানো হয়েছে। পাশাপাশি শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে মেয়েটির। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

এছাড়া যদি কেউ মেয়েটিকে চেনেন বা পরিচয় জানেন তাহলে শ্যামনগর থানায় (০১৭১৩-৩৭৪১৪৫) যোগাযোগের জন্য অনুরোধ করেছেন ওসি মোস্তাফিজুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সরল ও নিষ্পাপ চেহারার কে এই যুবতী

আপডেট টাইম : ১১:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭