ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রোজার ক্লান্তি দূর করতে ইফতারে খেজুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫
  • ৬৪১ বার
পবিত্র মাহে রমজানের রহমতের দশক চলছে। রোজাদারের ইফতারে খাবারের তালিকায় খেজুর থাকবে না এটা তো হতে পারে না। রমজানে সারাদিন রোজা রাখার পর খেজুর খাওয়া অনেক ভালো। এই খাবারটির নানা গুণ রয়েছে। বলা হয়ে থাকে, বছরে যতগুলো দিন আছে, খেজুরে তার চেয়েও বেশি গুণ রয়েছে। তাই রোজা রাখার পর এটি খাওয়া অনেক বেশি জরুরি।
ইফতারে খেজুর শুধু ক্লান্তিই দূর করে না, বরং শরীরে প্রয়োজনীয় ভিটামিনেরও জোগান দেয়। তাই প্রতিদিনের ইফতারিতে আমাদের এই খাবারটি রাখা উচিত।
জেনে নেয়া যাক ইফতারে খেজুর খাবেন কেন-
খেজুরে রয়েছে অ্যামিনো এসিড, প্রচুর শক্তি, শর্করা ভিটামিন ও মিনারেল। রোজায় দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণে দেহে প্রচুর গ্লুকোজের ঘাটতি দেখা দেয়। খেজুর শরীরের এই প্রয়োজনীয় গ্লুকোজের ঘাটতি পূরণে সাহায্য করে। এছাড়াও খেজুরের রয়েছে আরও অনেক উপকারীগুণ। এগুলো হলো-
# খাদ্যশক্তি থাকায় দুর্বলতা দূর হয়।
# খেজুর স্নায়ুবিক শক্তি বৃদ্ধি করে।
# হৃদরোগীদের জন্যও খেজুর বেশ উপকারী।
# খেজুর রক্ত উৎপাদনকারী।
# হজমশক্তি বর্ধক, যকৃৎ ও পাকস্থলীর শক্তিবর্ধক।
# রুচি বাড়ায়।
# রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
# দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।
# ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখগহ্বরের ক্যান্সার রোধ করে।
# অন্তঃসত্ত্বা নারীর সন্তান জন্মের সময় খেজুর খেলে জরায়ুর মাংসপেশির দ্রুত সংকোচন-প্রসারণ ঘটিয়ে প্রসব হতে সাহায্য করে। এমনকি প্রসব-পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে দেয়।
# খেজুরে আছে ডায়েটরই ফাইবার যা কোলেস্টেরল থেকে মুক্তি দেয়।
খেজুর অতি পরিচিত একটি মিষ্টি মধুর ফল। যে কোনো ফলের চেয়ে খেজুরের পুষ্টিগুণ অনেক বেশি। তাই সারা দিনের ক্লান্তি দুর করতে প্রতিদিনের ইফতার তালিকায় প্রত্যেক সদস্যের জন্য একটি করে খেজুর রাখুন। ইফতারে খেজুর খান, সুস্থ থাকুন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রোজার ক্লান্তি দূর করতে ইফতারে খেজুর

আপডেট টাইম : ০৫:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫