ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অপুর সঙ্গে মিলনের রোমান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৬৫ বার

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রাঙ্গন থেকে উধাও ছিলেন। এ নিয়ে প্রায় এক বছর ধরে তার সম্পর্কে নানা গুঞ্জন শোনা গেছে। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন অপু।

আগামী মার্চের মাঝামাঝিতে ‘রাজনীতি’ সিনেমার একটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নিবেন এ চিত্রনায়িকা। রোমান্টিক এ গানে তার বিপরীতে থাকবেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। আলাপকালে এমনটাই জানান মিলন।

এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, “এখন বেশ কিছু নাটক ও ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। চলতি মাসে দেশের বাহিরে যাব। সেখান থেকে এসে ‘রাজনীতি’ সিনেমার একটি রোমান্টিক গানের শুটিং করব। অপু বিশ্বাস এক মাস পর শিডিউল দিয়েছেন বলে পরিচালক আমাকে জানিয়েছেন। তাই এই ফাঁকে দেশের বাহির থেকে ঘুরে আসব।”

তিনি আরো বলেন, ‘যেহেতু এটি রোমান্টিক গান তাই প্রকৃতি নির্ভর এমন লোকেশনেই এর শুটিং করা হবে। আগামী মার্চের মাঝামাঝি থেকে এর দৃশ্যায়ন করা হবে বলে নির্মাতা জানিয়েছেন।’

‘রাজনীতি’ সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অপু বিশ্বাস দেশের বাহিরে চলে যাওয়ায় সিনেমাটির কাজ থেমে যায়। তারপর তাকে রেখেই সিনেমাটির কাজ শেষ করেছি। এখন অপু বিশ্বাস যেহেতু দেশে চলে এসেছেন তাই তাকে নিয়ে কাজটি করতে চাচ্ছি। অপু বিশ্বাসের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে মার্চের মাঝামাঝিতে সময় দিবেন বলে জানিয়েছেন। এখন দেখা যাক কি হয়।’

অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’ সিনেমাটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

অপুর সঙ্গে মিলনের রোমান্স

আপডেট টাইম : ১২:১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭