ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মেয়র মিরু ঢাকায় গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪৭১ বার

দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়রকে সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে মিরুকে গ্রেপ্তারে বিভিন্ন বন্দরে সতর্কতা জারি করে পুলিশ। রবিবার বিকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি পাসপোর্ট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগের নিজেদের মধ্যে সংঘর্ষের সময় সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালন করতে গেলে মেয়রের শর্টগানের গুলিতে আহত হন। পরদিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে মিরু গা ঢাকা দেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। তার ভাইসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মিরু ও তার ভাই নাসির উদ্দিনকে দল থেকে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগ থেকে সুপারিশ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মেয়র মিরু ঢাকায় গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭