ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা খাল খনন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা, জামায়াত এমপির ডিও লেটার! উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক যুক্তরাষ্ট্র: বার্নিকাট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪৫৬ বার

মিয়ানমার থেকে সেনা অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় টেকনাফের লেদায় অনিবিন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বার্নিকাট বলেন, রোহিঙ্গাদের দেখতে এ নিয়ে দুইবার কক্সবাজারে এসেছি। রোহিঙ্গা সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে।

এর আগে সকাল ১০টায় হ্নীলার লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন তিনি। এসময় তার সাথে ছিলেন আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ অফিস প্রধান পে পে কেবি ছিদ্দিকী, বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ক্যাম্প পরিদর্শনে এসে রাষ্ট্রদূত লেদার আইএমও’র স্বাস্থ্য ক্লিনিকে কর্মরত এনজিও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে ক্যাম্প পরিদর্শন করে মিয়ানমার থেকে স্বজন হারিয়ে ও নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। পরে তিনি মুচনী নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক যুক্তরাষ্ট্র: বার্নিকাট

আপডেট টাইম : ১২:৫১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭