ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাসিনার গাড়িতে গুলি: সাক্ষ্য দিতে সাজেদা-আমু-তোফায়েলকে ডাকল আদালত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪৮১ বার

চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগের তিন কেন্দ্রীয় নেতাকে তলব করেছেন আদালত।

এরা হলেন সংসদের সরকারি দলের উপনেতা এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং আরেক প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তাদের আগামী ১৫ মার্চ সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে আসার জন্য সমন জারি করতে মঙ্গলবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মো.রহুল আমিন আদেশ দেন।

বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, তিন আওয়ামী লীগ নেতা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে এসেছিলেন।

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় নগরীর লালদিঘি ময়দানে সমাবেশে যাওয়ার পথে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে নিহত হন ২৪ জন। আহত হন কমপক্ষে দুই শতাধিক মানুষ।

এরশাদ সরকারের পতনের পর ১৯৯২ সালের ৫ মার্চ ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে প্রয়াত আইনজীবী শহীদুল হুদা বাদী হয়ে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। পরে ১৯৯৮ সালের ৩ নভেম্বর তৎকালীন পুলিশ কমিশনার মীর্জা রকিবুল হুদাসহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর প্রেক্ষিতে ২০০০ সালের ৯ মে ৮ আসামির বিরুদ্ধে দ-বিধির ৩০২/২০১/১০৯/৩২৬/৩০৭/১১৪/৩৪ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। এরপর ১৭ বছর ধরে চলছে বিচার কার্যক্রম।

ঢাকাটাইমস ৩১জানুয়ারি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাসিনার গাড়িতে গুলি: সাক্ষ্য দিতে সাজেদা-আমু-তোফায়েলকে ডাকল আদালত

আপডেট টাইম : ১২:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭