ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা খাল খনন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা, জামায়াত এমপির ডিও লেটার! উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে শীর্ষস্থানীয় মুসলিম আইনজীবীকে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • ৪৪৮ বার

ইয়াংগুনের আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিংয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন মিয়ানমারের ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আইনি পরামর্শক ও শীর্ষস্থানীয় মুসলিম আইনজীবী কো নি। রোববার বিকেলে ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফেরার পর তিনি নিহত হন।
দেশটির পুলিশের বরাত দিয়ে দ্যা গার্ডিয়ান জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন ৫৩ বছর বয়সী কাই লিনকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।
এনএলডি ক্ষমতায় যাওয়ার অনেক আগেই সংবিধান সংশোধনীর কাজ শুরুর সঙ্গে যুক্ত ছিলেন কো নি। মিয়ানমারে জাতীয় বিরোধ দূর করতে কো নি সংবিধান সংশোধনের জোরালো সমর্থনকারীদের মধ্যে অন্যতম। এ নিয়ে সম্প্রতি সু চির সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। যদিও এনএলডি ক্ষমতায় আসার পর অনেকের ধারণা ছিল মিয়ানমারের অ্যাটর্নি জেনারেল হবেন কো নি। তার এই হত্যার মধ্য দিয়ে মিয়ানমারে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে নিয়ে জাতীয় বিরোধ নিষ্পত্তির পথ অনেকটা রুদ্ধ হয়ে গেল।
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ র‍্যাপোটিয়ের ইয়াংঘি লি রোববার টুইটে কো নির হত্যার গভীর নিন্দা জানিয়েছেন। তিনি দেশটির বিখ্যাত মুসলিম আইনজীবী হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ

মিয়ানমারে শীর্ষস্থানীয় মুসলিম আইনজীবীকে হত্যা

আপডেট টাইম : ১১:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭