ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

র‌্যাব সদস্য নিয়োগে সতর্ক থাকার তাগিদ ৭ খুনের রায়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • ৪০৪ বার

চাঞ্চল্যকর সাত খুনের রায়ে ভবিষ্যতে র‌্যাবে সদস্য নিয়োগের আগে সর্তক থাকার তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জের আদালত। একই সঙ্গে রোববার সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে নিহত নজরুল ইসলাম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।
সাত খুন মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দুপুর ১২টায় নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানেই আদালতের সংক্ষিপ্ত পর্যবেক্ষণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, ১৬ জানুয়ারি রায় ঘোষণার ৬ দিনের মাথায় আদালতের পর্যবেক্ষণ সাংবাদিকদের সামনে তুলে ধরা সম্ভব হয়েছে।
খোকন বলেন, পর্যবেক্ষণে আদালত বলেছেন, দুই কাউন্সিলরের দ্বন্দ্বের জেরে নিরীহ ছয়জনের প্রাণ গেছে। র‌্যাবকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে উল্লেখ করে রায়ে বলা হয়, জাতির ক্রান্তি লগ্নে এই বাহিনীর সৃষ্টি হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও মাদক নির্মূলে এই বাহিনীর সুখ্যাতি রয়েছে। র‌্যাবের কতিপয় কর্মকর্তা তাদের লোভ লালসা এবং উচ্চাবিলাসীতার কারণে ৭ খুনের ঘটনা ঘটিয়েছে।
প্রকাশিত রায়ের কপি (ডেথ রেফারেন্স বা মৃত্যু পরোয়ানা) রোববারই হাইকোর্টে পাঠানোর উদ্যোগ নেয়া হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাওয়ার পর দুপুর দেড়টায় দুইটি মামলার পৃথক রায় আলাদাভাবে লাল কাপড়ে মুড়িয়ে কড়া পুলিশ প্রহরায় হাইকোর্টে পাঠানো হয়। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির আবদুল বাতেন মোড়লের নেতৃত্বে ৮ সদস্যের একটি টীম রায়ের কপি হাইকোর্টে পৌঁছে দেয়ার দায়িত্ব নেন।
নূর হোসেনসহ ২৬ আসামির ফাঁসির আদেশ

নূর হোসেনসহ ২৬ আসামির ফাঁসির আদেশ…

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

র‌্যাব সদস্য নিয়োগে সতর্ক থাকার তাগিদ ৭ খুনের রায়ে

আপডেট টাইম : ০৯:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭