ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

যে কারণে বিদেশ পালাতে চান নূর হোসেনের বান্ধবী নীলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • ৩০১ বার

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের এক সময়কার বান্ধবী জান্নাতুল ফেরদৌস নীলা বলেছেন, নূর হোসেন আমার অনেক ক্ষতি করেছে। অনেক সময় সে আমাকে শারীরিকভাবে নির্যাতন করতো। তবে আমিও তাকে ছাড়িনি। বাধ্য হয়ে আমিও তাকে অনেক অপমান করেছি।

এ প্রতিবেদকের সঙ্গে টেলিফোনে আলাপকালে নীলা বলেন, সেভেন মার্ডারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের সবারই যেন সর্বোচ্চ সাজা হয় তা কামনা করেছি। কারণ সেভেন মার্ডারে শুধু সাতটি জীবনই নষ্ট হয়নি, নষ্ট হয়েছে সাতটি পরিবার।

নূর হোসেনপ্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের সঙ্গে নিজের পরিচয় থাকার কথা উল্লেখ করে তিনি জানান, ২০১৫ সালের ২৮ এপ্রিল তাকে অপহরণ করতে চেয়েছিল কিছু দুর্বৃত্ত। তাদের প্রশাসনের লোক বলেই চিনতে পেরেছেন। রাজনৈতিক নেতাদের বিষয়টি অবহিত করেছিলেন নীলা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গত নির্বাচনে (২২ ডিসেম্বর ২০১৬) নূর হোসেন তাকে অংশগ্রহণ করতে দেয়নি উল্লেখ করে নীলা বলেন, এ নিয়ে অনেক পত্রিকা অনেক কল্প কাহিনী লিখেছে।

আলাপচারিতার একপর্যায়ে নীলা জানান, পৈতৃকসূত্রে ৪০ কোটি টাকা মূল্যের একটি জমি রয়েছে তাদের। ওই জমি নিয়ে এক ব্যক্তি সমস্যা করছে। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা ওই ব্যক্তিকে অর্থের বিনিময়ে সহযোগিতা করছে। জমিটা বিক্রি করতে পারলে বিদেশে পাড়ি জমানোর চিন্তা ভাবনা করছেন তিনি।

উল্লেখ্য, নীলা নূর হোসেনের সহযোগিতায় ২০১১ সালের ৩০ অক্টোবর নাসিকের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন। এরপর থেকেই ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আলোচনায় আসেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

যে কারণে বিদেশ পালাতে চান নূর হোসেনের বান্ধবী নীলা

আপডেট টাইম : ০১:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭