ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে ঘরে বসেই পাবেন পুলিশ ক্লিয়ারেন্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • ৪০১ বার

বিভিন্ন সময় জরুরি কাজে দেশের নাগরিকদের প্রয়োজন হয় পুলিশি ছাড়পত্র (ক্লিয়ারেন্স সার্টিফিকেট)। এত দিন এই ছাড়পত্র নিতে বেশ ভোগান্তি পোহাতে হতো। তবে এবার সেই ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

দেশে বা দেশের বাইরে বসবাস করেন এমন বাংলাদেশি নাগরিকদের এখন আর পুলিশি ছাড়পত্রের জন্য সশরীরে থানায় যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে আবেদন করে হাতে পাওয়া যাবে এই সার্টিফিকেট।

রোববার রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জজমান খাঁন কামাল।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্পে ২০২১ ঘোষণা করেছেন। এর আলোকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের যে অঙ্গীকার তা আরো এক ধাপ এগিয়ে নেওয়ার অংশ হিসেবেই এই অনালাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানান, এই অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য থানার যে তদন্ত কর্মকর্তা দায়িত্বে থাকবেন তাঁকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। সব মিলিয়ে ১০ দিনের মধ্যেই যেন একজন নাগরিক ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যান সে বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

অনলাইনে যেভাবে মিলবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট :

দেশ বা বিদেশের যেকোনো স্থানে বসে ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার বা মোবাইল ডিভাইসের মাধ্যমে এই সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ফি পরিশোধের চালানের স্ক্যান কপি যুক্ত করে পাঠাতে হবে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর, পুলিশ সুপার বা উপপুলিশ কমিশনারের প্রতিস্বক্ষর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন হওয়ার পর আবেদনকারী জেলা পুলিশ সুপারের কার্যালয় অথবা মেট্রোপলিট্রন পুলিশ কমিশনারের কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস কাউন্টার থেকে তা গ্রহণ করতে পারবেন। আর আবেদনকারী যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্টিফিকেট পেতে চান তবে কুরিয়ারের ফি পরিশোধ সাপেক্ষে ঘরে বসেই সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন।

নতুন এই সার্টিফিকেটের বৈশিষ্ট্য হলো এটিতে একটি কিউ আর কোড (QR Code) প্রিন্ট করা থাকে। ফলে এই সার্টিফিকেট জাল করার বা নকল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেকোনো বিদেশি মিশন এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাচাই করতে পারবে।

গত বছরের ২০ নভেম্বর বাংলাদেশ পুলিশের অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবাটি কুমিল্লা জেলায় এবং এ বছরের প্রথম দিনে সিলেট এলাকায় পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। এ পর্যন্ত অনলাইনে প্রায় ১৪ হাজার আবেদন পাওয়া গেছে। যার সাড়ে পাঁচ হাজার এরইমধ্যে ইস্যু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যেভাবে ঘরে বসেই পাবেন পুলিশ ক্লিয়ারেন্স

আপডেট টাইম : ১২:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭