ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৈঠকে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের চার প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭
  • ৪৫৫ বার

বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে সংলাপে চার দফা প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পূর্ব ঘোষণা অনুযায়ী, এসব প্রস্তাবে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত গ্রহণে একক এখতিয়ার প্রদান এবং সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছে দলটি।

দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল আজ বুধবার বিকাল ৪টায় বঙ্গভবনে বৈঠকে অংশ নেয়। এসময় দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠনে চার দফা প্রস্তাব তুলে ধরা হয়।

প্রস্তাবগুলো হচ্ছে:

১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কর্মকর্তা ও অন্য কমিশনারদের নিয়োগ দেবেন।

২।

প্রধান নির্বাচন কর্মকর্তা ও অন্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি যা উপযু্ক্ত বিবেচনা করবেন, সে প্রক্রিয়ায় তিনি নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন।

৩। প্রধান নির্বাচন কর্মকর্তা ও অন্য কমিশনারদের নিয়োগের লক্ষ্যে সম্ভব হলে এখনই একটি উপযুক্ত আইন প্রণয়ন অথবা অধ্যাদেশ জারি করা যেতে পারে। সময় স্বল্পতার কারণে ইসি পুনর্গঠনের ক্ষেত্রে তা সম্ভব না হলে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের সময় যেন এর বাস্তবায়ন সম্ভব হয়, সংবিধানের নির্দেশনার আলোকে এখন থেকেই সেই উদ্যোগ গ্রহণ করা।

৪। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরাজমান সব বিধিবিধানের সঙ্গে জনগণের ভোটাধিকার অধিকতর সুনিশ্চিত করার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং চালু করা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক শেষে জানিয়েছেন, ‘বৈঠক ফলপ্রসূ হয়েছে।’ এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছায়।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল মাল আবদুল মুহিত, ইউসুফ হোসেন হুমায়ুন ও অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন ও সৈয়দ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও আইনমন্ত্রী আনিসুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৈঠকে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের চার প্রস্তাব

আপডেট টাইম : ১১:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭