ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খাদিজাকে ২৬ ফেব্রুয়ারি সিলেট আদালতে হাজির হবার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০১৭
  • ৪২৫ বার

জেলার সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতকের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে আগামী ২৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার সিলেটের মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান জানান- রোববার খাদিজার আদালতে হাজির হওয়ার কথা ছিল। তার শারীরিক অবস্থার কারণে সাভার সিআরপি থেকে ছাড়পত্র না দেওয়ায় তাকে আদালতে হাজির করা হয়নি। এছাড়া এক মাসের মধ্যে তার আদালতে হাজির হওয়া সম্ভব নয় বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

ফলে সময় প্রার্থনা করে আদালতে আবেদন করলে আদালত আবেদন আমলে নিয়ে ২৬ ফেব্রুয়ারি তাকে হাজির হওয়ায় নির্দেশ দিয়েছেন।

খাদিজা হত্যাচেষ্টা মামলায় ৩৬জন সাক্ষীর মধ্যে তিনদিনে ৩৩জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। খাদিজার সাক্ষ্য গ্রহণ শেষে মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে।

গত ০৫ ডিসেম্বর ওই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।

৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।

ঘটনার পরপরই অন্যান্য শিক্ষার্থীরা বদরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

গত ৫ অক্টোবর হাসপাতাল থেকে তাকে নিজ জিম্মায় নেয় শাহপরাণ থানা পুলিশ। পরে ওইদিন দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। এছাড়া ঘটনার পর শাবি থেকে আজীবনের জন্য বহিস্কারর করা হয় বদরুলকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খাদিজাকে ২৬ ফেব্রুয়ারি সিলেট আদালতে হাজির হবার নির্দেশ

আপডেট টাইম : ১১:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০১৭