ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ

নাসিরুদ্দিন শাহ’র প্রাণ বাঁচিয়েছিলেন ওম পুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০১৭
  • ৪৬৯ বার

সদ্য প্রয়াত হয়েছেন বলিউডের প্রবীন অভিনেতা ওম পুরী। শুক্রবার (৬ জানুয়ারি) নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওম পুরী চলে যাওয়ার পর তাঁকে ঘিরে স্মৃতিচারণা করছেন তাঁর সতীর্থরা। সম্প্রতি স্মৃতিচারণায় একটি ঘটনার কথা উঠে এসেছে।

ওম পুরী আর নাসিরুদ্দিন শাহ দুজন ঘনিষ্ঠ বন্ধু। ছুরির আঘাত থেকে নাসিরুদ্দিন শাহ’র জীবন বাঁচিয়েছিলেন ওম পুরী। সেই ঘটনার কথা নাসিরুদ্দিন শাহ-র আত্মজীবনী বই ‘And Then One Day: A Memoir’-এ উল্লেখ রয়েছে।

বইতে নাসিরুদ্দিন শাহ লিখেছেন, বহু বছর আগে একদিন একটি রেস্তোরাঁয় তাঁর বন্ধু জসপাল তাঁকে ছুরি দিয়ে আঘাত করেছিল। সেই সময়ে ডিনার টেবিলে উপস্থিত ছিলেন ওম পুরীও। তিনি সঙ্গে সঙ্গে টেবিলে আক্রমণকারীর উপর ঝাঁপিয়ে পড়েন। এবং নাসিরুদ্দিন শাহকে আর একবার ছুরির আঘাতের হাত থেকে রক্ষা করেন। সঙ্গে সঙ্গে শাহ-কে পুলিশ ভ্যানে করে হাসপাতালে নিয়ে যান ওম পুরী।

ওম পুরী আর নাসিরুদ্দিন শাহ শুধুমাত্র সহ-অভিনেতাই ছিলেন না। তাঁরা সহপাঠীও ছিলেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে একসঙ্গে পড়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও

নাসিরুদ্দিন শাহ’র প্রাণ বাঁচিয়েছিলেন ওম পুরী

আপডেট টাইম : ১১:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০১৭