ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম

বিন লাদেনের ছেলে আন্তর্জাতিক সন্ত্রাসী: যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭
  • ৪২১ বার

আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছোট ছেলে হামযা বিন লাদেনকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি হামযা আল কায়েদার নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। মধ্য বিশের কোটায় থাকা হামজা বাবার মৃত্যুর পরই আল কায়েদার একজন সক্রিয় সদস্য হন। এরই মধ্যে তিনি আল কায়েদার উদীয়মান নেতা হিসেবেও পরিচিতি পেয়েছেন।

কালো তালিকাভুক্ত হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে হামজা কোনো ব্যবসায়িক লেনদেন করতে পারবেন না। যুক্তরাষ্ট্রে কোনো ধরণের সম্পত্তিরও মালিক হতে পারবেন না তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামযা বিন লাদেন যে সক্রিয়ভাবে সন্ত্রাসবাদে জড়িয়েছেন তা বিশ্ববাসীকে জানাতেই তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, আল-কায়েদা প্রকাশিত একটি অডিও বার্তায় ২০১৫ সালে হামযাকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনীর ওপরে হামলা চালানোর আহ্বান জানাতে শোনা যায়।

আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ২০১১ সালে পকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের হাতে নিহত হন। সে সময় বিন লাদেনের সঙ্গে ছিলেন স্ত্রী খাইরিয়াহ সাবার ও তাদের ছেলে হামজা।

বিন লাদেনের মৃত্যুর পর আল কায়েদার হাল ধরেন মিশরীয় চক্ষু চিকিৎসক আয়মান আল-জাওয়াহিরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

বিন লাদেনের ছেলে আন্তর্জাতিক সন্ত্রাসী: যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১১:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭