ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মির্জা আব্বাসসহ তিনজনের সাক্ষ্যগ্রহণ ১ ফেব্রুয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭
  • ৪৪৪ বার

ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামি ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। মির্জা আব্বাস আদালতে হাজিরা প্রদান করেন। এ সময় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া হাইকোর্টে রিট পিটিশন আছে বলে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য একটি সময়ের আবেদন করেন। সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকা ৪ নং বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম সাক্ষ্য গ্রহণের জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

মির্জা আব্বাস ছাড়া অপর দুই আসামি হলেন- সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালে গৃহায়ন প্রতিমন্ত্রী থাকাকালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন।

১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদক।

২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মির্জা আব্বাসসহ তিনজনের সাক্ষ্যগ্রহণ ১ ফেব্রুয়ারি

আপডেট টাইম : ১০:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭