ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রকে ‘উপযুক্ত’ জবাব দেবে রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬
  • ৪১৩ বার

৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের পর মার্কিন প্রশাসনকে এর ‘উপযুক্ত’ জবাব দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র জানিয়েছেন, এই বহিষ্কারের সিদ্ধান্ত মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। বৃহস্পতিবার ওই বহিষ্কারাদেশের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ‘উপযুক্ত’ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেবেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত হস্তক্ষেপ তথা হ্যাকিংয়ে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটি। ওয়াশিংটন ডিসি এবং সান ফ্রান্সিসকো কনসুলেটের এসব কূটনীতিক এবং তাদের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন।
এরই প্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনে দিমিত্রি পেসকভ আরো জানান, আগামী তিন সপ্তাহের মধ্যেই বর্তমান মার্কিন প্রশাসনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে এমন সিদ্ধান্তের কার্যকারিতা নিয়েও ক্রেমলিন সংশয় প্রকাশ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

যুক্তরাষ্ট্রকে ‘উপযুক্ত’ জবাব দেবে রাশিয়া

আপডেট টাইম : ০৩:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬