ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইটনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গার্ল গাইডস ক্যাম্প ২০২৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১৬ বার

Oplus_16908288

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে উপজেলা গার্ল গাইডস ক্যাম্প-২০২৬। উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে সোমবার সকালে উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

উপজেলা গার্ল গাইডস কমিটির স্থানীয় কমিশনার ও সাবেক প্রধান শিক্ষক সাঈদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সহ-সাধারণ সম্পাদক পলাশ রহমান, লাইমপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান এবং চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান।

বক্তারা বলেন, গার্ল গাইডসের কার্যক্রম কিশোরীদের আত্মনির্ভরশীল, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সহযোগিতার মনোভাব, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও বিকশিত হবে।

ইটনা উপজেলায় প্রথমবারের মতো গার্ল গাইডস ক্যাম্পের আয়োজন করায় আয়োজকদের প্রশংসা করেন বক্তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আজহারুল ইসলাম। ক্যাম্পে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও গার্ল গাইডসের সদস্যরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গার্ল গাইডস ক্যাম্প ২০২৬

আপডেট টাইম : ০৯:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬