ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠামইনে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৪ বার

Oplus_16908288

রফিকুল ইসলামঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ – এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গতকাল বুধবার (২২ই জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় বর্ণাঢ্য এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি দমন কমিশন ও মিঠামইন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে বিতর্ক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাওসার আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ।

এছাড়া দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল।

প্রতিযোগিতার বিষয় ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন নয়, নৈতিক শিক্ষায় বেশি কার্যকর’। চূড়ান্ত পর্বে বিষয়ের পক্ষে তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয় নিজ নিজ পক্ষে যুক্তি তুলে ধরে।

বিতর্কে বিজয়ী দল তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্স-আপ দল হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মধ্যে তুমুল যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।

একপক্ষ দুর্নীতি প্রতিরোধে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবিক চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। অন্যপক্ষ কঠোর আইন প্রয়োগ, শাস্তির নিশ্চয়তা এবং কার্যকর বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে। প্রাণবন্ত যুক্তি-পাল্টা যুক্তিতে প্রতিযোগিতা হয়ে ওঠে উপভোগ্য।

বিপক্ষ দলের যুক্তি খণ্ডন করে নিজেদের অবস্থান সুদৃঢ়ভাবে তুলে ধরেন বিজয়ী দলের সদস্যরা। দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে দলটির তার্কিকদের বক্তব্য সবার প্রশংসা কুড়িয়েছে। তাদের আত্মবিশ্বাসী, তথ্যনির্ভর ও পরিপক্ব উপস্থাপনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক এবং দর্শকদের মুগ্ধ করে।

যুক্তির দীপ্তি, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা ও শাণিত বক্তব্যে প্রতিপক্ষকে পরাস্ত করে বিতার্কিকরা বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়। তা‌দের পরবর্তী প্রতিযোগিতা জেলা পর্যা‌য়ে।

যুক্তি, তথ্য ও বিশ্লেষণধর্মী উপস্থাপনায় উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়, মহিষারকান্দি নিজামিয়া মাতলুবুল কামিল মাদরাসা ও গোপদিঘী ইসলামিয়া দাখিল মাদরাসার ১২ জন ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ফাইনাল ওঠে আসে তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতার মঞ্চে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর বক্তব্যে ওঠে আসে দুর্নীতির ভয়াবহতা এবং এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার অপরিহার্যতা। তাদের কণ্ঠে উচ্চারিত দৃঢ় প্রত্যয় যেন প্রতিধ্বনিত করে—দুর্নীতির অন্ধকার পেরিয়ে সততা, ন্যায় ও মানবিকতার আলোয় গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।

বিজয়ী দলের তার্কিকরা হলেন ৮ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান নোভা, ৯ম শ্রেণির ছাত্রী আনিকা তাহমিন ইকরা ও নিশাত তাসনিম লাবণ্য।

একইভাবে বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিজয়ী দল তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী আনিকা তাহমিন ইকরা।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম খান অপু, উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক ও একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান।

এতে মডারেটর ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ ও একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান।

প্রধান অতিথি, মুখ্য আলোচক, বিশেষ অতিথি ও বিচারকমণ্ডলী অত্যন্ত তথ্যভিক্তিক, জ্ঞানগর্ভ ও গঠনমূলক আলোচনা করেন। তারা ক্ষুদে বিজয়ী দলের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন এবং শিক্ষার্থীদের সত্য, ন্যায় ও সততার পথে অবিচল থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শৈশব থেকেই সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

তারা একই সাথে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সত্য ও সততার চর্চায় বেড়ে ওঠা এই প্রজন্মই একদিন দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে গড়ে তুলবে একটি স্বচ্ছ, সুন্দর ও বৈষম্যহীন সমাজ।

সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশজুড়ে উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন চলে।

উল্লেখ্য, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল জেলা পর্যায়ে গত ২০২৪ সালে কিশোরগঞ্জ সরযূ বালা (এসভি) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে ফাইনালে রানার্স-আপের গৌরব অর্জন করেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

আপডেট টাইম : ০৪:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬