ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মির্জা আব্বাসের বিচারকার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
  • ৫৪৭ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতির মামলার বিচারকার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়। একই সঙ্গে এ মামলার অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী সগির হোসেন লিয়ন শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

২০১৪ সালের ৬ মার্চ মির্জা আব্বাসের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে দুদক। ওই মামলায় মিরপুরের সাংবাদিকদের নামে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়ার অভিযোগ আনা হয়। গত ২০ অক্টোবর মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ করে ঢাকার বিশেষ জজ আদালত-৪। এ অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন এই বিএনপির নেতা। শুনানি শেষে আজ হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মির্জা আব্বাসের বিচারকার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত

আপডেট টাইম : ১১:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬