ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্নফাঁস ও অনিয়ম, ঢাবির ঘ ইউনিটের ভর্তি স্থগিত চেয়ে রিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৩৯৫ বার

প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত করে পুনরায় পরীক্ষা নেয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী আ.স.ম সায়েম আলী পাঠান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে চলতি সপ্তাহে আবেদনটির ওপর শুনানি হতে পারে। ইউজিসির চেয়ারম্যান,সচিব,ঢাবির ভিসি,প্রো-ভিসি রেজিস্ট্রার,পরীক্ষা নিয়ন্ত্রক,প্রক্টর ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিনকে রিটে বিবাদী করা হয়েছে। এর আগে গত ৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী রাকিবুল হাসানের পক্ষে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় অনিয়ম করে টাকার বিনিময়ে মেধা তালিকায় স্থান দেওয়া হয়েছে। ফলে মেধাবীরা বঞ্চিত হয়েছে। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

নোটিশে আরো বলা হয়,বিভিন্ন পত্রিকায় এসেছে ঘ ইউনিটের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। ফলে প্রকৃত মেধাবীরা যথাযথ ভাবে মূল্যায়িত হয়নি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত না করলে উচ্চ আদালতে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় এই রিট আবেদন করা হয়েছে বলেন জানান আইনজীবী আসম সায়েম আলী পাঠান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁস ও অনিয়ম, ঢাবির ঘ ইউনিটের ভর্তি স্থগিত চেয়ে রিট

আপডেট টাইম : ০১:২১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬