ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ১০০ বার

প্রতারণার ঝুঁকি এড়াতে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ সংক্রান্ত সতর্কবার্তা দেয় প্রতিষ্ঠানটি।

সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক বলেছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিভিভিসহ (CVV) সংবেদনশীল তথ্য উক্ত প্রতিষ্ঠানের কাছে শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কিছু ঝুঁকি থেকে যেতে পারে। যেমন-

ক. কার্ডের গোপনীয় তথ্য ফাস হয়ে জালিয়াতির আশঙ্কা;

খ. অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা;

গ. গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিস্মিত হওয়া;

ঘ. সামগিক কার্ড ব্যবস্থাপনায় ঝুঁকি বৃদ্ধি পাওয়া।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অননুমোদিত প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে কার্ড সংক্রান্ত তথ্য প্রদানসহ প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করা থেকে সব গ্রাহককে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে। একইসঙ্গে কার্ড সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ প্রদান করা হলো।

গ্রাহকদের ব্যাংক হিসাবের নিরাপত্তার স্বার্থে বলা হয়েছে, আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকসমূহের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো অবস্থাতেই ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড কিংবা কার্ডের কোনো তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। যেকোনো সন্দেহজনক লক্ষ্য করলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগের পরামর্শ রইল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

আপডেট টাইম : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬