ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

চাঁপাইনবাবগঞ্জে পরিপক্ব হলেই আম বাজারে নেওয়া যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৬৩ বার

চাঁপাইনবাবগঞ্জে এবারও ঘোষণা করা হয়নি আম ক্যালেন্ডার, প্রাকৃতিকভাবে পাকলেই বাজারে মিলবে আম। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াযাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হাসান তরফদার প্রমুখ।

সভায় আমাচাষীরা বলেন, এই জেলার আম প্রকৃতভাবে পাকলেই চাষীরা বাজারে আম বিক্রি করে থাকে। সুতরাং সময় বেঁধে দিলে অপরিপক্ক আমও কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করবে। এতে ক্ষতিগ্রস্থ হবে ভোক্তারা। সভায় সর্বসম্মতিক্রমে আম ক্যালেন্ডার ঘোষণা না করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আমচাষী, বাগান মালিক, বিভিন্ন কুরিয়ার সার্ভিস প্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

চাঁপাইনবাবগঞ্জে পরিপক্ব হলেই আম বাজারে নেওয়া যাবে

আপডেট টাইম : ১১:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬