ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী আয় দিনে ১৪০০ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২০ বার

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা দেশে থাকা পরিবারের কাছে অর্থ পাঠাতে শুরু করেছেন। চলতি মে মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ৯ দিনে দেশে বৈধ পথে প্রবাসী বাংলাদেশিরা ১০২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে)। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ১ শতাংশ বেশি। মে মাসে প্রতিদিন দেশে গড়ে প্রায় ১৪০০ কোটি টাকা রেমিট্যান্স আসছে।

রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত; ১০ মাসের বেশি সময়ে রেমিট্যান্স এসেছে তিন হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার। আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া এ মাসে ঈদুল আজহাকে সামনে রেখে রেমিট্যান্সের গতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় দিনে ১৪০০ কোটি টাকা

আপডেট টাইম : ১১:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬