ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ব্যাংকে নিয়োগ ও পদোন্নতিতে নতুন নির্দেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৭৫ বার
ব্যাংকিং খাতে দক্ষ ও জ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তুলতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (ব্যাংকিং ডিপ্লোমা) সংক্রান্ত আগের প্রজ্ঞাপন সংশোধন করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগ দিতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে গিয়ে পদোন্নতি বা উচ্চতর পদ লাভের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে।

তবে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের জন্য রাখা হয়েছে বিশেষ ছাড়। নির্দেশনায় বলা হয়েছে, যেসব কর্মকর্তা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানের পর কিংবা পদোন্নতির মাধ্যমে ওই পদে থেকে সফলভাবে ১৫ বছর অতিক্রম করেছেন, তাদের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক হবে না।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, ব্যাংকিং খাত দিন দিন জটিল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। আধুনিক ব্যাংকিংব্যবস্থার সঙ্গে কর্মকর্তাদের খাপ খাইয়ে নিতে প্রাতিষ্ঠানিক জ্ঞান অপরিহার্য হয়ে উঠেছে।

এ বাস্তবতায় দক্ষ ও যোগ্য মানবসম্পদ নিশ্চিত করতেই নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে এই শর্ত কঠোরভাবে আরোপ করা হয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নির্দেশনা ব্যাংকিং খাতে পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে, পাশাপাশি কর্মকর্তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে আগ্রহও বাড়াবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ব্যাংকে নিয়োগ ও পদোন্নতিতে নতুন নির্দেশনা

আপডেট টাইম : ১১:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬