ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৫ সালে নেট মুনাফা অর্জন ৯৬৫ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২১ বার

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। কর-পরবর্তী ও প্রভিশনের পর নেট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০৪% (প্রায় ২.০৪ গুণ) বেশি।

ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৭তম সভা ২৮ এপ্রিল ২০২৬ তারিখে চেয়ারম্যান মিস সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং ২০২৫ সালের জন্য মোট ৩০% লভ্যাংশ (২৫% ক্যাশ ও ৫% স্টক) ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালে মোট লভ্যাংশ ছিল ২০% (১০% ক্যাশ ও ১০% স্টক)।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯.৯৮ টাকা, যা আগের বছরে ছিল ৪.৯০ টাকা। একইভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে ৬২.১৪ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৫৩.৩৯ টাকা।

আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রেও ব্যাংকটি শক্তিশালী অবস্থান প্রদর্শন করেছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত (সিআরএআর) ২০২৫ সালে ১৭.১৩%-এ উন্নীত হয়েছে, ২০২৪ সালে ছিল ১৩.৮৩%; যা রেগুলেটরি নির্ধারিত মানের তুলনায় বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৫ সালে নেট মুনাফা অর্জন ৯৬৫ কোটি টাকা

আপডেট টাইম : ১১:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬