ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জাপা ছায়া সরকার হিসাবে কাজ করছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫
  • ৪৪৪ বার

পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘কৃষক বান্ধব জাতীয় পার্টি ছায়া সরকার হিসেবে জনকল্যাণে কাজ করছে।’

খামার বাড়ী বার্ক মিলনায়তনে বুধবার ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন (এস এফ ডি এফ) আয়োজিত বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্রাম অঞ্চলের কৃষি উন্নয়ণ ও ক্ষুদ্র কৃষকদের জীবন মান উন্নয়নে সরকার বাংলাদেশে এই প্রথম এসএফডি নামে জামানত বিহীন ঋণ দান কর্মসূচি চালু করেছে। কৃষি অর্থনীতিতে এ কর্মসূচি নতুন দিগন্ত সূচনা করেছে। তিনি ঋণদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এস এফ ডি এফ’র কর্মসূচি দেশব্যাপী সম্প্রসারণের ঘোষণা দেন।

ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব- এম এ কাদের সরকার, এস এফ ডি এফ’র মহাব্যবস্থাপক গোলাম সাখাওয়াত, প্রকল্প পরিচালক- গোলাম ছরওয়ার ও উপ-প্রকল্প পরিচালক- আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রসঙ্গত, ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণে ২০১৩-২০১৬ সাল মেয়াদে ৫৪ কোটি টাকা ব্যয়ে ৫৪টি উপজেলায় নতুন কার্যক্রম গৃহিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জাপা ছায়া সরকার হিসাবে কাজ করছে

আপডেট টাইম : ০৪:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫