ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

২০ ফেব্রুয়ারি বইমেলা হলে অংশ নেবেন না ৩২১ প্রকাশক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৯ বার

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। এরপর ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। যদিও নির্বাচনের পর রমজান মাস শুরু হওয়ায় বইমেলায় অংশ নিতে চান না প্রকাশকদের একাংশ। বইমেলা পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের দাবি জানিয়েছেন প্রকাশকরা।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) অন্যপ্রকাশ, বাতিঘর, প্রথমা, সময় প্রকাশনসহ ৩৬টি প্যাভিলিয়ন ও প্রকাশনী মেলায় অংশগ্রহণ করবেন না বলে যৌথ বিবৃতি দেয়।

বিবৃতিতে জানানো হয়, প্রায় ৩২১টি প্রকাশনা প্রতিষ্ঠান ও দুই শতাধিক স্টল অংশ নিচ্ছে না এবারের বইমেলায়।

মেলায় অংশ না নেয়ার কারণ হিসেবে রাজনীতির টালমাটাল পরিস্থিতির কথা উল্লেখ করে প্রকাশকরা বলেন– জাতীয় নির্বাচনের পরপর মেলা অনুষ্ঠিত হলে তাতে পাঠকশূন্যতার আশঙ্কা, অর্থনৈতিক ঝুঁকি ও মানবিক বির্পযয় তৈরি হবে। এসব বিবেচনায় আসন্ন বইমেলায় অংশ নেবেন না বলে জানান প্রকাশকরা।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানায়, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই এবারের অমর একুশে বইমেলা শুরু হবে। আপাতত বইমেলা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই বলে জানায় একাডেমি। একই সঙ্গে, রমজান মাসে মেলা আয়োজন করায় মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির ব্যবস্থা রাখা হবে বলেও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

২০ ফেব্রুয়ারি বইমেলা হলে অংশ নেবেন না ৩২১ প্রকাশক

আপডেট টাইম : ১০:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬