ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী ‘ম্যাড ডগ’ মাট্টিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬
  • ৪৩৪ বার

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষা সচিব হিসেবে বেছে নিয়েছেন ‘ম্যাড ডগ’ হিসেবে পরিচিত জেনারেল জেমস ম্যাটিসকে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ‘ইউএসএ থ্যাংক ইউ ট্যুর ২০১৬’-এর এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

৬৬ বছর বয়সী সাবেক জেনারেল ম্যাটিস ওবামা প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির কঠোর সমালোচক। এক সময় তিনি ইরানের ঘোরতর সমালোচনা করে নানান বিতর্কের জন্ম দিয়েছেন। তার মতে, মধ্যপ্রাচ্যের শান্তিশৃঙ্খলার জন্য ইরান হলো স্থায়ী হুমকি। ওবামা সরকার আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে তিনি কোনো রাখঢাক ছাড়াই বলে দেন সিদ্ধান্তটি তার পছন্দ হয়নি।

বারাক ওবামা তাকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার পর ম্যাটিস ২০১০-২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সামরিক বাহিনীতে তার ক্যারিয়ার ৪৪ বছরের। আফগানিস্তানের অভিযানে দায়িত্ব পালনের পর তিনি ইরাক যুদ্ধের সময় মেরিনস-এ কর্মরত ছিলেন। ২০১৩ সালে তিনি অবসরে যান।

যুদ্ধবাজ এই কমান্ডার সামনে থেকে নেতৃত্ব দিতেই বেশি পছন্দ করতেন। প্রতিরক্ষাবিদ্যা নিয়েও ধ্যানমগ্ন এই যোদ্ধার রয়েছে অগাধ পড়াশোনা।

তার সহকর্মীদের মতে, ম্যাটিস দক্ষ ও অসমসাহসী যোদ্ধা হলেও নির্দয়। একারণেই ম্যাটিস তার সহকর্মীদের কাছে ‘ম্যাড ডগ’ কিংবা ‘কেওস’ নামেই পরিচিতি পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী ‘ম্যাড ডগ’ মাট্টিস

আপডেট টাইম : ১১:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬