ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নতুন পিপি নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫১ বার

Oplus_16908288

পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট মোঃ শাহ্ কামালের নিয়োগে পরিবার ও আইন অঙ্গনে আনন্দ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মো. শাহ্ কামাল।

এই নিয়োগকে কেন্দ্র করে কিশোরগঞ্জের আইন অঙ্গনসহ তাঁর পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। দীর্ঘদিনের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে এ নিয়োগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অ্যাডভোকেট মো. শাহ্ কামাল ২০০২ সালে কিশোরগঞ্জ জেলা বারে যোগদান করেন। তার আগে প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হন। তাঁর আইনি শিক্ষাজীবনের পেছনে রয়েছে এক ব্যতিক্রমী সংগ্রাম ও পারিবারিক দূরদর্শিতার গল্প।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে তিনি দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে তাঁর পিতা মরহুম হাজী আব্দুল মালেক সরকার নিজ উদ্যোগে ঢাকায় গিয়ে সকল একাডেমিক সনদ সংগ্রহ করে ঢাকা ল’ কলেজে আইন বিভাগে ভর্তি করান। নিয়মিত কলেজ ফি প্রদানসহ নীলক্ষেত থেকে আইনের পাঠ্যপুস্তক সংগ্রহ করে বিদেশে পাঠানোর দায়িত্বও পালন করেন তিনি। বাবার এই দূরদর্শী পরিকল্পনা ও ত্যাগের ফলেই আজকের এই সাফল্য অর্জিত হয়েছে বলে পরিবারটির পক্ষ থেকে জানানো হয়।
এছাড়া তাঁর নানা মরহুম হাজী আব্দুল আজিজ চেয়ারম্যান এবং মতিউর রহমান চেয়ারম্যান-এর উৎসাহ ও সিদ্ধান্তে ১৯৯২ সালে তিনি প্রবাস জীবনে পা রাখেন। প্রবাসের কঠোর পরিশ্রমের পাশাপাশি রাতের বেলায় নিয়মিত আইনের বই অধ্যয়ন করে তিনি নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেন।

স্থানীয় আইনজীবীরা মনে করেন, একজন অভিজ্ঞ ও নীতিবান আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মো.

শাহ্ কামালের পিপি হিসেবে দায়িত্ব গ্রহণ বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করবে। কারণ, পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব শুধু একটি পদ নয়—বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি এক গভীর দায়বদ্ধতা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন তাঁদের জন্য গর্বের হলেও এটি দায়িত্বের পরিধি আরও বাড়িয়েছে। তারা আশা প্রকাশ করেন, তিনি সততা, ন্যায়বোধ ও নিষ্ঠার সঙ্গে তাঁর ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

এ সময় আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে পরিবারের জন্য দোয়া কামনা করা হয় এবং নতুন দায়িত্ব পালনে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নতুন পিপি নিয়োগ

আপডেট টাইম : ০৪:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬