ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

মাশরাফিকে ফোন করে যা বললেন শাহরুখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫
  • ৬৪৯ বার

বলিউডের বাদশা তিনি। এইতো ক’দিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)’র ৮ম আসরে নিজ দল কলকাতা নাইট রাইডার্সের জন্য গ্যালরিতে বসে গলা ফাটিয়েছেন। বোঝা যায় রূপালি পর্দার ব্যস্ততম এই অভিনেতা, ক্রিকেট খেলা বেশ উপভোগ করেন। আর এ কারণে ক্রিকেটভক্ত শাহরুখ খান ভারত-বাংলাদেশের সিরিজ খুব মনযোগ দিয়েই দেখছেন।

ভারত সিরিজ হারলেও বিশ্ব ক্রিকেটে নতুন তারকা আবির্ভুত হওয়ায় খুশি বলিউড কিং। গত মঙ্গলবার সন্ধ্যায় টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজাকে ফোন করে টিম বাংলাদেশকে অসাধারণ ক্রিকেট খেলার জন্য অভিনন্দন জানিয়েছেন শাখরুখ।

মাশরাফির সঙ্গে শাহরুখের ৫ মিনিটের অধিক সময়কাল দু’জনের কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র। মাশরাফির বরাত দিয়ে সূত্র আরও জানিয়েছে, বাংলাদেশ যেভাবে ভারতকে হারিয়েছে, তাতে করে বিশ্ব ক্রিকেটে অচিরেই টাইগাররা নতুন পরাশক্তিতে আর্বিভূত হবে।

এদিন, ওই কথপোকথনে তামিম ইকবাল ও মুশফিকের প্রশংসা করার পাশাপাশি কলকাতার জন্যে আগামী দিনে মুস্তাফিজ ও সাব্বির রহমানকে দলে নেয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন বলিউড বাদশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

মাশরাফিকে ফোন করে যা বললেন শাহরুখ

আপডেট টাইম : ১০:১৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫