ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১১১ বার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এমপিওভুক্তির আবেদন করা যাবে।

২০২৫-২৬ অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে এই আবেদন গ্রহণ করা হবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ এ জেড মোরশেদ আলীর সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হবে Online MPO Application শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে। আবেদন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইট (www.banbeis.gov.bd) ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল কিংবা ডাকযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা এর অধীন কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। অনলাইনে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে কোনো হার্ডকপি আবেদন গ্রহণযোগ্য হবে না।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে। এ বিষয়ে সরকার প্রয়োজন অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

আপডেট টাইম : ১১:০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬