ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

৭ খুন মামলা: ৩য় দফায় ২৪ আসামীর যুক্তিতর্ক শুনানি সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬
  • ৪৩৪ বার

নারায়ণগঞ্জে ৭ খুনের দুটি মামলায় প্রধান আসামী নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামীর উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের ৩য় দফা যুক্তিতর্ক শুনানি হয়েছে। আজ ৩য় দফায় ৩৫ জন আসামীর মধ্যে ২৪ জন আসামীর যুক্তিতর্ক শুনানি হয়। আগামীকাল সোমবার বাকি ১১ আসামীর ৩য় দফা যুক্তিতর্ক শুনানি হওয়ার তারিখ নির্ধারন করেছে আদালত।

রোববার সকাল পৌনে ১০টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজেদ আলী খোকন যুক্তিতক উপস্থাপন করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মামলার প্রধান আসামী নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামীকে আদালতে হাজির করা হয়।

গত ২৪ অক্টোবর পাবলিক প্রসিকিউর এডভোকেট ওয়াজেদ আলী খোকন ফৌজদারী কার্য বিধির ৩৪২ ধারায় আদালতে নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৪ জনের অভিযোগ পড়ে শোনান। তবে আসামীরা নিজেদের নিদোর্ষ দাবি করে। এর আগে ৩১ অক্টোবর ১৯ আসামীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া অভিযোগ পড়ে শোনানো হয়। সেসময়ও আসামীরা নিজেদের নির্দোষ দাবি করেন। ওইদিন ৫ আসামী নিজেদের নির্দোষ দাবী করে লিখিত বক্তব্য দিয়েছিল।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবি চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পৃথক দুটি মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৫ আসামীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে র‌্যাবের ৮ সদস্যসহ ১২ জন আসামী পলাতক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

৭ খুন মামলা: ৩য় দফায় ২৪ আসামীর যুক্তিতর্ক শুনানি সম্পন্ন

আপডেট টাইম : ১০:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬