ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

১৮ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ একজন গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০১৫
  • ৫১৬ বার
রাজধানীর দারুস সালাম থানা এলাকার দুইটি বাসায় অভিযান চালিয়ে পৌনে ১৮ কোটি টাকার বিভিন্ন ধরনের জাল স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় বুলবুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি।
শনিবার দুপুরে সিআইডির মিরপুর ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে দারুস সালাম থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে দুইটি বাসা থেকে যেসব জাল স্ট্যাম্প উদ্ধার করা হয় তারমধ্যে রয়েছে জুডিশিয়াল, নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প।
রুহুল আমিন জানান, শুক্রবার ভোরে দারুস সালামের লালকুঠির সি/১২৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে ১৭ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ সময় জাল স্ট্যাম্প তৈরি করে বিক্রির অভিযোগে বুলবুলকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে শুক্রবার রাতে লালকুঠির সি/১৫৮ (প্রথম কলোনী) নম্বর বাসায় অভিযান চালিয়ে ২৬ লাখ ৮৫ হাজার ২০০ টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সৌরভ পলাতক রয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

১৮ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ একজন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০১৫