ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কবি বেগম রাজিয়া হোসাইন: শতাধিক গ্রন্থের রচয়িতা এই আলোকিত মনীষার প্রতি নাতির শ্রদ্ধা ও ভালোবাসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২০৯ বার

Oplus_16908288

কবি বেগম রাজিয়া হোসাইন: বাংলা সাহিত্যের আলোকিত মহীয়সী এক নক্ষত্র

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, বরেণ্য সাহিত্যিক কবি বেগম রাজিয়া হোসাইনকে ঘিরে নাতির আবেগঘন ভালোবাসা প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর নিরলস শ্রম, অধ্যবসায় এবং সৃজনশীল অবদানের জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে অসংখ্য সম্মাননা।

সাহিত্যের প্রায় সব শাখায় ছিল তাঁর অনায়াস বিচরণ। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, গান, ছড়া, ছোটগল্প, হাইকু—সাহিত্যের যে রূপই হোক, কবি বেগম রাজিয়া হোসাইন রেখেছেন শক্তিশালী সৃজনমুদ্রা। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক, যা বাংলা সাহিত্যের বিশাল ভাণ্ডারকে করেছে আরও সমৃদ্ধ।

নাতির বর্ণনায়, পৃথিবীতে কিছু মানুষকে আল্লাহ বিশেষ রহমত হিসেবে পাঠান—আমার নানু তেমনই একজন আলোকিত মহীয়সী মানুষ। তাঁর জ্ঞানের আলোয় আলোকিত হয়েছে শুধু আমাদের পরিবার নয়, সমগ্র বাংলা তথা বিশ্ব।

তিনি আরও বলেন, “আমার শৈশব, কৈশোর এবং বর্তমান—সব সময়ই আমি তাঁর সান্নিধ্যে বড় হয়েছি। আমাকে আমার নিজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার অসীম মহৎ কাজটি করেছেন তিনি। আমার দৃষ্টি, চিন্তা, বোধ, মনন—সবই তাঁর মহত্ত্বের দান।”

নানুর প্রতি গভীর ভালোবাসা জানিয়ে তিনি আরও যোগ করেন, ভালোবাসি নানু, ভালোবাসি। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন—আল্লাহর কাছে এটাই আমার চাওয়া।

বাংলা সাহিত্য অঙ্গনে কবি বেগম রাজিয়া হোসাইনকে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়। নতুন প্রজন্মের নিকট তাঁর জীবন ও সাহিত্য হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

কবি বেগম রাজিয়া হোসাইন: শতাধিক গ্রন্থের রচয়িতা এই আলোকিত মনীষার প্রতি নাতির শ্রদ্ধা ও ভালোবাসা

আপডেট টাইম : ১২:২৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫