প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ‘জুলাই সনদ’-এ অনুমোদন দিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি এই গুরুত্বপূর্ণ সনদে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ার একটি নতুন ধাপ সম্পন্ন হলো।
এদিকে, দুপুরে আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে। পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
Reporter Name 























