ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এডভোকেট ফজলুর রহমান শিকদার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৪২ বার

Oplus_16908288

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট ফজলুর রহমান শিকদার।

তিনি কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের একজন অভিজ্ঞ ও সুনামধন্য আইনজীবী। পাশাপাশি রাজনৈতিক, শিক্ষাগত ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে আসছেন।

রাজনৈতিক ও নেতৃত্বের পরিচয়:

এডভোকেট ফজলুর রহমান শিকদার কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি ছিলেন।
তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রথম কমিটির কার্যকরী সদস্য এবং পরবর্তীতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি মিঠামইন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও দুইবারের সফল সভাপতি হিসেবে সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন।
১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থীর চিফ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত জীবন:

তিনি কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক এ.পি.পি (Assistant Public Prosecutor) এবং কিশোরগঞ্জ জেলা বারের সাবেক সহ-সভাপতি।
বর্তমানে তিনি কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

শিক্ষা ও সামাজিক অবদান:

শিক্ষাক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। তিনি ঢাকী ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তার উদ্যোগে বিদ্যালয়টি বর্তমানে উপজেলার অন্যতম আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড:

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সবসময় সক্রিয়। তিনি কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমীর আজীবন সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য এবং মিঠামইন উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা ও আহ্বায়ক হিসেবে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এডভোকেট ফজলুর রহমান শিকদার বলেন—

অভিজ্ঞতা, নেতৃত্ব ও সমাজসেবা নিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের মানুষের কল্যাণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের সেবা করার সুযোগই আমার জীবনের লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এডভোকেট ফজলুর রহমান শিকদার

আপডেট টাইম : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫