জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই, ড. ইউনূসের অধীনেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জোট প্রসঙ্গে তিনি বলেন, “যেসব রাজনৈতিক দল সংস্কার ও ‘জুলাই চেতনা’ ধারণ করতে চায় না, দুর্নীতির বিপক্ষে অবস্থান স্পষ্ট নয়, কিংবা ইতিহাসে যাদের দায়ভার আছে, তাদের সঙ্গে এনসিপির জোটের সম্ভাবনা নেই। ভেবে-চিন্তে আমাদের আগাতে হবে।”
গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে এনসিপির রাজশাহী বিভাগের আট জেলার প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলা
তিনি আরো বলেন, “আমরা দ্রুত সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে পারব। ‘জুলাই সনদ’ নিয়ে আমরা নব্বইয়ের দশকের তিন দলীয় রূপরেখার মতো জনগণকে ধোঁকা দিতে চাই না, ধোঁকায় পড়তেও চাই না। আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি—এটা স্পষ্ট থাকতে হবে। সংবিধান সংস্কারের অংশ হিসেবে সংসদ নির্বাচনের আগেই গণভোট দিতে হবে।
৮০০-এর বেশি মামলার বিচার নিশ্চিত করতে নির্বাচনের আগেই রোডম্যাপ দিতে হবে এবং নির্বাচন-পরবর্তী সময়েও বিচারপ্রক্রিয়া চলমান রাখতে হবে।”