ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৩৯ বার

আগামী ৫ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) ই-রেজিস্ট্রেশন সম্পন্ন ও প্রোফাইল হালনাগাদের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার (২৭ অক্টোবর) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো ই-রেজিস্ট্রেশন করেনি, তাদের নতুনভাবে নিবন্ধন করতে হবে এবং যেসব প্রতিষ্ঠান আগে থেকেই নিবন্ধিত, তাদের প্রোফাইল হালনাগাদ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ না করলে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনে এনটিআরসিএর কাছে নিয়োগযোগ্য শিক্ষক চাহিদা (ই-রিকুইজিশন) দিতে পারবে না।

এতে আরও বলা হয়, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিজেদের প্রোফাইলও হালনাগাদ করতে হবে। এ ছাড়া প্রতিটি জেলা শিক্ষা অফিসারকে তাদের জেলার আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ই-রেজিস্ট্রেশনসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নের জন্য এনটিআরসিএর ওয়েবসাইটে ‘ই-রেজিস্ট্রেশন সেবা’ বক্সে দেওয়া নির্দেশিকা অনুসরণ করতে হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা

আপডেট টাইম : ০৬:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫