ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

মিরাজের জন্য বাড়ি বানিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬
  • ৪৫৪ বার

ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ইতোমধ্যে খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। বাড়ি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে মিরাজের জন্য বাড়ি বানানোর ব্যবস্থা নেবে স্থানীয় জেলা প্রশাসন।

বরিশালে জন্ম নেওয়া মেহেদী হাসান মিরাজ বেড়ে উঠেছেন খুলনার খালিসপুরে। এখনো টিনশেড ভাড়া বাড়িতেই থাকতে হয় মিরাজের পরিবারকে। ড্রাইভার পিতা আর গৃহিণী মায়ের সন্তান মিরাজ।

মিরাজের বাড়ির চিত্র জাতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সুন্দর একটি পাকা ভবন বানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব খুলনা শহরে বিশেষ করে স্টেডিয়ামের আশেপাশে একটি সুন্দর জায়গা বের করে ভবন নির্মাণের কাজ শুরু করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী দপ্তরের একটি সূত্র।

উল্লেখ্য, মেহেদী হাসান মিরাজ সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২ ম্যাচে ১৯ উইকেট দখল করেন। ঢাকা টেস্টে তার ১২ উইকেট প্রাপ্তি বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা পালন করে। এর আগেও মিরাজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছিলেন। ওই টুর্নামেন্টেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেহেদী হাসান মিরাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মিরাজের জন্য বাড়ি বানিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬