উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম, মহাসচিব মুজাহিদুল ইসলাম সেলিম এবং প্রচার সম্পাদক মো. মোফাচ্ছেল হোসেন বলেন, “আমরা গভীর দুঃখের সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি জানাই গভীর সমবেদনা।”
তারা আরও বলেন, “আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাঁদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
সচিবালয় সংযুক্ত পরিষদের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়, “আহত ও নিহতদের জন্য দোয়া করুন এবং যারা অগ্নিদগ্ধ ও হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের পাশে দাঁড়ান। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় রক্তদান নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
Reporter Name 






















