ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

ভৈরব শিমুলকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন জাকির হোসেন সিদ্দিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ২৬৩ বার

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শিমুলকান্দি কলেজের গভর্নিং বডি গঠন করা হয়েছে। নবগঠিত গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হক সিদ্দিক সরকার স্বাক্ষরিত অফিস আদেশে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ অফিস আদেশ জারির তারিখ থেকে শুরু হয়ে দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে।

গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ার পর জাকির হোসেন সিদ্দিকী বলেন, “আমি শিমুলকান্দি কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। যেসব উদ্যোগ নেওয়া দরকার, আমি তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ ।”

উল্লেখ্য, জাকির হোসেন সিদ্দিকী বর্তমানে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্বে থাকাকালীন সময়ে তিনি রাজনীতির নানা চড়াই-উৎরাই পেরেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় ছাত্ররাজনীতিতে নেতৃত্ব দেয়া ঝুঁকি নেওয়ার সমান। সেখানে তার নির্ভীক ভূমিকা প্রশংসনীয়। ছাত্রদলের আদর্শ ও বিএনপির রাজনৈতিক দর্শনের প্রতি তার স্থিতিশীল অবস্থান ছিল।

তিনি ছাত্র জীবনে ছাত্রদের সঙ্গে সাধারণ  জীবনধারা বজায় রাখেছেন । যা তাঁকে আজ এই জায়গায় নিয়ে এসেছেন । তিনি স্বৈরাচার শেখ হাসিনার সরকারের রোষানলে জেল জুলুম অত্যাচারের স্বীকার হয়েছেন। তিনি  একজন সংগঠক, একজন ছাত্রনেতা এবং একজন আদর্শবাদী রাজনীতিক — যার সাহসিকতা, সততা ও মানবিক গুণে উজ্জ্বল ছিলেন। তাঁর নেতৃত্বে জিয়া হল ছাত্রদল সুশৃঙ্খলভাবে কাজ করেছে বলে অনেকের মত জানিয়েছেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি  ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সহ  বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি জানান, পরিবর্তনশীল রাজনীতির মধ্যে তিনি দৃঢ় ছিলেন এবং ছাত্ররাজনীতির ধারাকে শক্তিশালী করতে সবসময় কাজ করেছেন।

ছাত্রদলের আদর্শ এবং বিএনপির রাজনৈতিক দর্শনের প্রতি তাঁর সুদৃঢ় অবস্থান তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করেন।

তার এই মনোনয়নকে কলেজটির বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন এবং একজন যোগ্য নেতার হাতে কলেজ পরিচালনার দায়িত্ব পড়ায় আশাবাদী হয়েছেন কলেজ কর্তৃপক্ষ ।

এই নতুন দায়িত্বের মাধ্যমে তিনি আশা প্রকাশ করেছেন শিমুলকান্দি কলেজের শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভৈরব শিমুলকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন জাকির হোসেন সিদ্দিকী

আপডেট টাইম : ০৩:৪০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫