ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহমদের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১১০ বার

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান শারমিন আহমদ ও সোহেল তাজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাক্ষাতের একটি ছবি সংযুক্ত করে তথ্যটি জানান।

তাজউদ্দীন আহমদের সন্তানদের এই সাক্ষাৎ এমন এক সময়ে হলো, যখন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির সভাপতি শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোহেল তাজ নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তবে তিনি পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন না করে পদত্যাগ করেন। এরপর থেকেই দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব নিয়ে আলোচনা চলে আসছে।

শারমিন আহমদ যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক ও গবেষক হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতৃত্বের সমালোচনা করে আলোচনায় এসেছেন। তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে রয়েছে ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ এবং ‘৩ নভেম্বর: জেল হত্যার পূর্বাপর।’

২০২৪ সালের শেষ দিকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আওয়ামী লীগ নেতৃত্বকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

এদিকে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোহেল তাজ একটি স্ট্যাটাসে দাবি করেন, “গতকাল গোপালগঞ্জে যে হামলা হয়েছে, তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার হীন প্রচেষ্টা। আমি অবাক হবো না যদি এর নির্দেশ ডেভিল রানী নিজেই দিয়ে থাকেন।”

তবে তার এই মন্তব্যের বিষয়ে এখনো অন্তর্বর্তী সরকার বা সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহমদের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৬:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫