ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৮৯ বার

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সভায় সভাপতিত্ব করেন। এ সময় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, বিওএ-এর প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্রটি কার্যনির্বাহী কমিটির এই বিশেষ সভায় অনুমোদিত হয়। পাশাপাশি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতামতের জন্য প্রেরণের সিদ্ধান্ত হয়। সভায় প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্সে ৩২টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া সভায় আগামী আগস্ট মাসের শেষার্ধে সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার বাঘাবাড়ি ইউনিয়নের করতোয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:২২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫