ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৭৯ বার

‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালাকে ঘিরে আজ রোববার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে সংবাদ সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আয়োজনের মধ্যে রয়েছে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো।

আয়োজন বাস্তবায়নে যুক্ত রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা। এর আগে, রাজধানীজুড়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসমাগম ও কর্মসূচির চাপ সামাল দিতে বিকেল ৫টা থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে ঢাবি মেট্রোরেল স্টেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫