ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ব্যাগেজ রুলস সুবিধায় স্বর্ণ আনা যাবে বছরে একবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১২৫ বার

প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ।

আল-আমিন শেখ বলেন, বিদ্যমান ব্যাগেজ রুলস আরও কার্যকর ও যাত্রীবান্ধব করার উদ্দেশ্যে গত ২ জুন এনবিআর নতুন ব্যাগেজ রুলস (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) জারি করে, যা আজ (২ জুলাই) থেকে কার্যকর হবে। বিভিন্ন অংশীজন ও মাঠপর্যায়ের দপ্তরগুলোর মতামত বিবেচনায় নিয়ে প্রবাসী বাংলাদেশিদের ব্যাগেজ সুবিধা বাড়ানোসহ বেশ কিছু বিষয়ে সংশোধন করা হয়েছে।

পরিবর্তনের বিষয়ে আল-আমিন শেখ জানান, বিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত ব্যবস্থায় একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতিবছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যু করা বিএমইটি কার্ডধারী ও ন্যূনতম ছয় মাস বিদেশে অবস্থান করেছেন—এমন প্রবাসী বাংলাদেশি কোনো শুল্ক-কর না দিয়ে বছরে দুটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

আল-আমিন শেখ জানান, নতুন ব্যবস্থায় কোনো শুল্ক-কর পরিশোধ না করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার বা ২০০ শত গ্রাম ওজনের রৌপ্যের অলংকার আনতে পারবেন। আর তোলাপ্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ১০ তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন।

বিদেশ থেকে আগত সব যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধকল্পে কাস্টমস হল বা কাস্টমস এলাকা ত্যাগ করার আগেই ব্যাগেজ ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এসব পরিবর্তন ছাড়া ব্যাগেজ রুলসংক্রান্ত অন্য সুবিধাগুলো অপরিবর্তিত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ব্যাগেজ রুলস সুবিধায় স্বর্ণ আনা যাবে বছরে একবার

আপডেট টাইম : ১১:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫